Skip to content
যেকোনো পণ্য অর্ডার করতে অর্ডার করুন: WhatsApp করুন: 01711-271767 অথবা| সরাসরি কল করুন: 01815-472222

সাধারণ প্রশ্ন ও উত্তর

অর্ডার, ডেলিভারি আর পেমেন্ট নিয়ে যা সবচেয়ে বেশি জানতে চান।

কিভাবে অর্ডার করবো?

পছন্দের পণ্যের ওজন বেছে “Add to cart” চাপুন। তারপর Checkout-এ আপনার নাম, মোবাইল নম্বর আর ঠিকানা দিয়ে “Confirm Order” চাপুন। চাইলে সরাসরি WhatsApp (+880 1711-271767) বা ফোনে (01815-472222) অর্ডার দিতে পারেন।

ডেলিভারি চার্জ কত?

ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ ৳80, ঢাকা সিটির বাইরে ৳100। আপনার অর্ডারের আসল চার্জ, কোনো ফ্রি ডেলিভারি অফার থাকলে সেটাসহ, অর্ডার কনফার্ম করার আগে Checkout-এ দেখানো হয়।

সারা বাংলাদেশে ডেলিভারি দেন?

হ্যাঁ। আমাদের কুরিয়ার পার্টনারের মাধ্যমে দেশের ৬৪ জেলাতেই ডেলিভারি দেওয়া হয়।

কোন কোন উপায়ে টাকা দেওয়া যায়?

পণ্য হাতে পেয়ে ক্যাশ অন ডেলিভারিতে টাকা দিতে পারেন, অথবা আগে bKash Send Money করতে পারেন। bKash বেছে নিলে Checkout-এ কোন নম্বরে টাকা পাঠাবেন তা দেখানো হয়, তারপর যে নম্বর থেকে পাঠিয়েছেন সেটি আর Transaction ID (TrxID) দিন। আমরা কখনো আপনার bKash PIN বা OTP চাই না।

অর্ডার কনফার্ম হলো কিনা কিভাবে বুঝবো?

অর্ডার দেওয়ার পর পরের পেজে একটি অর্ডার নম্বর দেখতে পাবেন। পণ্য পাঠানোর আগে আমাদের টিম ফোন করে অর্ডারটি কনফার্ম করবে। একদিনের মধ্যে ফোন না পেলে অর্ডার নম্বরসহ WhatsApp-এ মেসেজ দিন।

শুটকি কিভাবে সংরক্ষণ করবো?

শুটকি বাতাস ঢোকে না এমন পাত্রে, ঠান্ডা ও শুকনো জায়গায়, আর্দ্রতা থেকে দূরে রাখুন। বেশিদিন রাখতে চাইলে ফ্রিজে রাখুন। প্রতিবার ব্যবহারের পর পাত্রের মুখ ভালো করে বন্ধ করুন, আর রান্নার আগে কুসুম গরম পানিতে ধুয়ে নিন।

পণ্য কি ছবির মতোই হবে?

আমাদের পণ্য প্রাকৃতিক, তাই ব্যাচভেদে আকার, গঠন আর রঙ সামান্য আলাদা হতে পারে। ছবিতে পণ্যটি যতটা সম্ভব সঠিকভাবে দেখানোর চেষ্টা করি। ছবিতে সাজানোর জন্য থাকা থালা, সবজি বা অন্য জিনিস অর্ডারের অংশ নয়।

পণ্যে সমস্যা থাকলে কী করবো?

পণ্য হাতে পেয়েই একবার দেখে নিন। কোনো সমস্যা থাকলে যত দ্রুত সম্ভব, পারলে সেদিনই, অর্ডার নম্বর আর পরিষ্কার ছবিসহ WhatsApp-এ জানান। আমরা বিষয়টি দেখে আমাদের Refund and Returns Policy অনুযায়ী সমাধান করবো।

পাইকারি বা কর্পোরেট অর্ডার নেন?

হ্যাঁ। কোন পণ্য কতটুকু লাগবে তা WhatsApp-এ অথবা contact@maslama.shop ঠিকানায় ইমেইল করে জানান, আমরা বিস্তারিত পাঠিয়ে দেবো। চাইলে আমাদের Corporate & Bulk Orders পেজটিও দেখতে পারেন।

উত্তর খুঁজে পাননি?

সরাসরি আমাদের সাথে কথা বলুন, আমরা সাহায্য করবো।