লাক্ষা শুটকি – Lakkha Shutki
4,600.00৳
Description
বর্তমান বাজারে বড় সাইজের শুটকি মাছের ভিতরে সবচেয়ে জনপ্রিয় শুটকি এই “লাক্ষা শুটকি”। কারণ এর স্বাদ এবং ঘ্রাণ অসাধারণ। দেশি লাক্ষায় মাথার দুই পাশে ১০টা দাড়ি থাকে।
আমরা সাধারণ মানুষেরা অনেকেই কক্সবাজার ঘুরতে গিয়ে এই মাছের শুটকি টা খুজে থাকি এবং বেশিরভাগ বিক্রেতা আপনাকে ওমানি লাক্ষা টাই ধরিয়ে দিতে চাইবে। আপনি যদি নির্দিষ্টভাবে দেশি লাক্ষার ব্যাপারে না জানেন বা তাদেরকে না বলেন তারা হয়তোবা ওইটাই দিবে। তাই আসুন আমরা দেশি লাক্ষা শুটকি সম্পর্কে কিছু ধারণা নেই।
আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ দেশি বড় এবং মাঝারি সাইজের লাক্ষা শুটকি পাচ্ছেন মাসলামা তে। লাক্ষা শুটকি সাধারণত ২ ধরনের হয়ে থাকে:
– ওমানি লাক্ষা
– দেশি লাক্ষা
দেশি লাক্ষার হাড্ডিতে পাথর সদৃশ থাকে না, কিন্তু ওমানি লাক্ষায় পাথর সদৃশ থাকে। দেশি লাক্ষার কালার টা এতো টা উজ্জ্বল হয়না ওমানি লাক্ষার মতো। এছাড়াও দেশি লাক্ষা খেতে খুবই সুস্বাদু, একমাত্র যারাই খেয়েছেন তারাই ভালো জানেন যে এই মাছের শুটকি খেতে কতটা সুস্বাদু । অনেক অসাধু ব্যবসায়ী তারা লাক্ষা না দিয়ে লাক্ষার মতো দেখতে তেইল্যা মাছ দিয়ে দেয়। তাই দেখে শুনে চেক করে ভালো কোয়ালিটির শুটকি কিনুন ।
এছাড়াও নোনা ইলিশ মাছের শুটকি সহ সকল মাছের শুটকি নিচে দেওয়া হলো।

